দেশে ফেরেন তারেক রহমান, প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন

বাংলা রিডার ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ফেরেন সঙ্গে সঙ্গেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে সংযোগ করেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর ত্যাগের আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে মাটি নেন।

বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিজ্ঞাপন

Recommended For You