তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

বাংলা রিডার ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ (১৯ নভেম্বর)। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। তবে দোয়া–মিলাদ ও অসহায়দের মাঝে অর্থসহায়তার আয়োজন রয়েছে।

১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করা তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। পরিবারে তিনি ‘পিনো’ নামেই পরিচিত।

১৯৮৮ সালে ২২ বছর বয়সে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি। এর আগে থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে মায়ের সঙ্গে দেশজুড়ে প্রচারণায় অংশ নেন। ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পান।

পরবর্তীতে ২০০৯ সালের পঞ্চম জাতীয় সম্মেলন এবং ২০১৬ সালের ষষ্ঠ সম্মেলনে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে যুক্তরাজ্যে অবস্থান করেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বিজ্ঞাপন

Recommended For You