
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন গণঅধিকার পরিষদের চাঁদপুর-৩ (সদর-হাইচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাংবাদিক মো. জাকির হোসেন।
গত ১০ নভেম্বর বিকেল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন এবং সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব পিপিএম ও জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা নেয়ামত উল্লাহ, সাহিদা আক্তার, ইয়াকুব হোসেন আকাশ, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, উমর সালমান, নিলুফা বেগম, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পারভেজ পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এছাড়া সদর উপজেলা, পৌর ও ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ উপজেলা যুব অধিকার পরিষদের নেতারাও সভায় অংশ নেন।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।



