পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর পিতার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বাদ জোহর তিনি চাঁদপুর পৌর কবরস্থানে গিয়ে তাঁর পিতা মরহুম মমতাজ উদ্দিন শেখের কবর জিয়ারত করেন। এ সময় তিনি পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি. এম. শাহাজাহান, আলহাজ মোশাররফ হোসাইন, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী প্রমুখ।

এছাড়া জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন, যেখানে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে প্রার্থী হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিকের নাম চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

Recommended For You