
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে—ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩— থেকে নির্বাচনে অংশ নেবেন। আর তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।
এছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং ঢাকা-১৪ আসনে “মায়ের ডাক” সংগঠনের আহ্বায়ক সানজিদা তুলি প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন।
ঘোষিত তালিকায় আরও রয়েছেন—
ঢাকা-১: খন্দকার আবু আশফাক
ঢাকা-২: আমানউল্লাহ আমান
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
ঢাকা-৫: নবীউল্লাহ নবী
ঢাকা-৬: ইশরাক হোসেন
ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দীন আহমেদ
ঢাকা-১১: এম এ কাইয়ুম
ঢাকা-১২: সাইফুল আলম নিরব
ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
ঢাকা-১৬: আমিনুল হক
ঢাকা-১৯: ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
ঢাকা-২০: মঞ্জুরুল করিম রনি।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।



