
বাংলা রিডার ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২২৫টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দিনাজপুর-৩ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন।
বাকি আসনগুলোর বিষয়ে দলীয় পর্যায়ে আলোচনার পর পরবর্তী ধাপে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।



