প্রার্থী চূড়ান্তে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে সোমবার (৩ নভেম্বর) বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। দুপুর সাড়ে ১২টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করা হবে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, বৈঠকে দলীয় ও জোটভিত্তিক একক প্রার্থী চূড়ান্তকরণসহ মনোনয়ন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সরাসরি উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা। আর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

Recommended For You