মাত্র ৭ দিনেই মিলবে পাসপোর্ট

বাংলা রিডার ডেস্ক

ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া এখন হবে আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ কাগজবিহীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ই-পাসপোর্টের আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে পূরণ ও জমা দেওয়া বাধ্যতামূলক।

নতুন নির্দেশনা ও পরিবর্তনসমূহ

১. অনলাইন আবেদন বাধ্যতামূলক:
ই-পাসপোর্টের আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। আলাদা করে ছবি বা সত্যায়িত কাগজ জমা দেওয়ার প্রয়োজন নেই।

২. পরিচয়পত্র ব্যবহার:
জাতীয় পরিচয়পত্র (NID) বা ইংরেজি ভার্সনের জন্মনিবন্ধন সনদ (BRC) ব্যবহার করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার NID নম্বর দেওয়া বাধ্যতামূলক।

৩. বয়সভিত্তিক দলিল:

১৮ বছরের নিচে: কেবল ইংরেজি ভার্সনের BRC।

১৮–২০ বছর: NID অথবা BRC।

২০ বছরের বেশি: শুধু NID (বিদেশে থাকলে BRC গ্রহণযোগ্য)।

৪. ফরম পূরণের নিয়ম:
তারকা (*) চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে।

৫. আবেদন দাখিলের স্থান:
আবেদনকারীকে নিজের ঠিকানানুযায়ী সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে বা বিদেশে বাংলাদেশ মিশনে আবেদন জমা দিতে হবে।

৬. অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট:
১৮ বছরের নিচের আবেদনকারীদের জন্য ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে।

৭. পেশাজীবীদের জন্য সনদ:
ডাক্তার, প্রকৌশলী, ড্রাইভার প্রভৃতি পেশাজীবীদের প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে।

৮. সরকারি কর্মচারীদের জন্য শর্ত:
সরকারি চাকরিজীবী, শিক্ষক বা অনুরূপ পেশায় থাকলে GO, NOC, PRL আদেশ বা পেনশন বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড থাকতে হবে।

৯. বিবাহ সংক্রান্ত দলিল:
প্রয়োজনে বিবাহ, নিকাহনামা বা তালাকনামা জমা দিতে হবে।

১০. জরুরি আবেদন ও সময়সীমা:

অতিজরুরি পাসপোর্ট: ২ কর্মদিবসে

জরুরি পাসপোর্ট: ৭ কর্মদিবসে

রেগুলার পাসপোর্ট: ১৫ কর্মদিবসে

জরুরি ও অতিজরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স সনদ দিতে হবে।

১১. প্রয়োজনীয় দলিল:
আবেদনের সময় NID, BRC এবং অন্যান্য মূল দলিল সঙ্গে রাখা বাধ্যতামূলক।

১২. ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের সুবিধা:
বয়সজনিত সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে; এখন তাঁরা ১০ বছর মেয়াদি পাসপোর্টও পেতে পারবেন।

১৩. শিশুদের ছবি নির্দেশনা:
৬ বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাব প্রিন্ট করা ৩R সাইজের ছবি আবশ্যক।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই নতুন নির্দেশনা কার্যকর হলে ই-পাসপোর্ট প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও সময়সাশ্রয়ী হবে।

বিজ্ঞাপন

Recommended For You