তৃতীয় দফায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

বাংলা রিডার ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো এই দায়িত্ব পেয়েছেন। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় নির্বাচিত হন।

জানানো হয়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট টিম ফলাফল গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশনের নিকট জমা দেয়।

ডা. শফিকুর রহমান এর আগে ২০১৯ ও ২০২৩ কার্যকালের জন্যও জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

Recommended For You