ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলা রিডার ডেস্ক:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে গৃহবন্দী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তি পান। আসছে ৭ নভেম্বর এই ঐতিহাসিক দিবসের ৫০ বছর পূর্তি, যা আমরা যথাযথভাবে পালন করব।”

ঘোষিত কর্মসূচি:

১️⃣ ৭ নভেম্বর: সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে র‌্যালি। একই দিনে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়েও র‌্যালি অনুষ্ঠিত হবে।

২️⃣ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচি:

৫ নভেম্বর: শ্রমিক দলের আলোচনা সভা।

৭-৮ নভেম্বর: ছাত্রদলের আলোচনা সভা ও টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী।

৯ নভেম্বর: ওলামা দলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।

১০ নভেম্বর: তাঁতী দলের আলোচনা সভা।

১১ নভেম্বর: কৃষক দলের আলোচনা সভা।

১৩ নভেম্বর: শহীদ মিনারে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান।

৩️⃣ ১২ নভেম্বর: বিএনপির কেন্দ্রীয় উদ্যোগে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।

৪️⃣ ৬ থেকে ১৩ নভেম্বর: ৭ নভেম্বর দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে ডকুমেন্টারি, স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ করা হবে টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

৫️⃣ পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

যৌথসভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You