
বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২ নভেম্বর ২০২৫) রাত ৩টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মফিজুল ইসলাম চৌধুরী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তাঁর মৃত্যুতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রয়াত মফিজুল ইসলাম চৌধুরীর জানাজা আজ রোববার আসরের নামাজের পর তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।



