
বাংলা রিডার ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার সকাল সাড়ে ৮টায় বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদেশপ্রাপ্ত ১৫ জনের মধ্যে ১৪ জন এখনও কর্মরত আছেন, আর একজন অবসরকালীন ছুটিতে রয়েছেন।
সকাল ৭টার পর ‘বাংলাদেশ জেল প্রিজন ভ্যান’ লেখা সবুজ রঙের গাড়িতে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আদেশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম
ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার
ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম
ব্রিগেডিয়ার কে এম আজাদ
কর্নেল আবদুল্লাহ আল মোমেন
কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে)
র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন
লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম
বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী
এদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়।


