
বাংলা রিডার ডেস্ক
দৈনিক চাঁদপুর প্রবাহ এর দুই যুগে পদার্পণ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আয়োজিত হলো আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “গঠনমূলক, নীতিনিষ্ঠ সাংবাদিকতা সময়ের দাবি। পাঠকের চাহিদা অনুযায়ী পত্রিকাগুলোর মান বজায় রাখতে হবে। মিডিয়া গণতন্ত্র ও জনসচেতনতা তৈরিতে অপরিহার্য ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে আমরা জেলার সার্বিক চিত্র জানতে পারি। সাংবাদিকদের সহযোগিতায় মাদক ও কিশোর অপরাধ রোধে আমরা কার্যকর ভূমিকা পালন করছি।”
চাঁদপুর প্রবাহ বিগত দুই দশক ধরে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ তুলে ধরে জনমানসে আস্থা অর্জন করেছে। পত্রিকাটি নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার মানদণ্ডে প্রতিষ্ঠিত। ভবিষ্যতেও গণমানুষের পক্ষে থেকে এই ধারা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা প্রকাশ করেন বক্তারা।
সভাপতিত্ব করেন: পত্রিকার প্রকাশক নিলুফা আক্তার। পরিচালনা করেন: ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান ড. আফতাব আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত,প্রভাতী কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর প্রবাহের প্রধান বার্তা সম্পাদক আল ইমরান শোভন, বিভিন্ন উপজেলা প্রতিনিধি, হকার, সংবাদপত্র এজেন্টসহ পত্রিকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ২০ বছর পূর্তির কেক কাটা এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



