
বাংলা রিডার ডেস্ক:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকায় বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি ঢাকাগামী ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে।
যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে:
ইউএস-বাংলা এয়ারলাইন্স: ব্যাংকক থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে
ইন্ডিগো: দিল্লি থেকে আসা ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে
এয়ার এরাবিয়া: শারজাহ-ঢাকা ফ্লাইট চট্টগ্রামে
ক্যাথে প্যাসিফিক: হংকং থেকে আসা ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে আকাশে ঘুরছে
বিমান বাংলাদেশ: সৈয়দপুর-ঢাকা ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে
ইউএস-বাংলা (চট্টগ্রাম-ঢাকা): উড্ডয়নের পর ফিরে গেছে চট্টগ্রামে
এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ফ্লাইটগুলো, যেমন বাটিক এয়ারের কুয়ালালামপুরগামী (OD-163) ও ইন্ডিগোর মুম্বাইগামী (6E-1116) ফ্লাইট, ট্যাক্সিওয়েতে আটকে রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগুন নিয়ন্ত্রণের পরই স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হবে। যাত্রী টার্মিনাল সরাসরি আগুনের প্রভাবে না পড়লেও পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।



