
বাংলা রিডার ডেস্ক
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। গড় পাসের হার নেমে এসেছে মাত্র ৫৮.৮৩ শতাংশে, যা গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। ফেল করেছেন ৫ লাখেরও বেশি শিক্ষার্থী। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইংরেজি বিষয়ে—বেশিরভাগ শিক্ষার্থী এ বিষয়ে পাস করতে ব্যর্থ হয়েছে।
ইংরেজিতে পাসের হার ভেঙে পড়েছে । বিভিন্ন বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজিতে পাসের হার ৬০ শতাংশের ঘরে ঘুরপাক খাচ্ছে।
বোর্ডভিত্তিক ইংরেজিতে পাসের হার:
ঢাকা: ৭৩.৬৬%
বরিশাল: ৭৫.১৬%
রাজশাহী: ৬৮.৮২%
কুমিল্লা: ৬৫.২৮%
চট্টগ্রাম: ৬৩.৭৬%
সিলেট: ৬৪.৫৩%
দিনাজপুর: ৬৪.৪৭%
ময়মনসিংহ: ৬১.৯২%
যশোর: সবচেয়ে খারাপ, মাত্র ৫৪.৮২%
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “ইংরেজিতে শিক্ষার্থীরা সবচেয়ে খারাপ করেছে। বিশেষ করে যশোর বোর্ডে ইংরেজিতে ফেলের হার ৪৫ শতাংশের বেশি।”
পাসের হার ও জিপিএ-৫
সর্বোচ্চ পাস: ঢাকা বোর্ড – ৬৪.৬২%
সর্বনিম্ন পাস: কুমিল্লা বোর্ড – ৪৮.৮৬%
মোট জিপিএ-৫: ৬৯,০৯৭ জন
শতভাগ ফেল করা প্রতিষ্ঠান: ২০২টি (গত বছর ছিল ৬৫টি)
ছাত্রীরা এগিয়ে: ছাত্রীদের পাসের হার ~৬৩%, ছেলেদের ~৫৫%
এইচএসসিতে ফল বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ ইংরেজিতে দুর্বলতা। শুধু বরিশাল ও ঢাকা বোর্ডে ইংরেজিতে কিছুটা ভালো ফল হলেও অন্যান্য বোর্ডে বড় ধরনের ব্যর্থতা লক্ষ্য করা গেছে। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, ইংরেজিতে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদে দুর্বলতা, কোভিড-পরবর্তী পাঠ ঘাটতি এবং প্রস্তুতির অভাব এই অবস্থার জন্য দায়ী।



