১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি

বাংলা রিডার ডেস্ক
আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীক থেকে পছন্দের প্রতীক না জানালে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিষয়ে কমিশন নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “এনসিপিকে ১৯ তারিখের মধ্যে বিকল্প প্রতীক জানাতে বলা হয়েছে। তা না হলে কমিশন স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করবে। কমিশনের মতে, শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।”

নির্বাচন কমিশন এর আগে বিধিমালায় নির্ধারিত ৫০টি প্রতীক থেকে পছন্দের একটি বেছে নিতে এনসিপিকে চিঠি দেয়। তবে এনসিপির দাবি, তারা শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন নিতে আগ্রহী; অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবেন না।

এ সময় গণভোটের প্রসঙ্গ ওঠলে ইসি সচিব জানান, “গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।”

বিজ্ঞাপন

Recommended For You