কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর

বাংলা রিডার ডেস্ক

সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (১২ অক্টোবর) জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬-এর সাব-রুল (১) অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে এখন থেকে “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর” হিসেবে ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

Recommended For You