
বাংলা রিডার ডেস্ক
গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সোমবার (১৩ অক্টোবর) দ্বিতীয় দফায় হামাস ১৩ জন জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করে। এর আগে প্রথম দফায় ৭ জনকে মুক্তি দেওয়া হয়।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের এখন তাদের ও নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হচ্ছে।
হামাস জানিয়েছে, জীবিতদের সবাই হস্তান্তর করা হয়েছে। নিহত জিম্মিদের মরদেহ পর্যায়ক্রমে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
সূত্র: বিবিসি বাংলা


