ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে যাচ্ছেন শহিদুল আলম

বাংলা রিডার ডেস্ক:
ইসরায়েলে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন।

বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে জানান, টার্কিশ এয়ারলাইন্সের TK6921 ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

শহিদুল আলমের মুক্তি ও দেশে প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

Recommended For You