
বাংলা রিডার ডেস্ক
দেশজুড়ে আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধ্বস এবং শহরাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১ অক্টোবর) সকালে আবহাওয়া অফিস এক বিশেষ বুলেটিনে জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আটটি বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।
প্রবণ অঞ্চলগুলো হলো: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব অঞ্চলের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিমি (ভারী) এবং কোথাও ১৮৮ মিমি পর্যন্ত (অতিভারী) বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়।
সম্ভাব্য ঝুঁকিগুলো: চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অস্থায়ী জলাবদ্ধতা হতে পারে, নি¤œাঞ্চলগুলোয় বন্যার ঝুঁকিও বাড়তে পারে যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়।
আবহাওয়া অধিদপ্তর সবাইকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে প্রয়োজনবোধে।



