
বাংলা রিডার ডেস্ক
এশিয়া কাপের ১৭তম আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাইফ হাসান। টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওপেনার চার ইনিংসে করেছেন ১৭৮ রান, যার মধ্যে রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি।
বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহিদ হৃদয়। তিনি ছয় ইনিংসে একটি হাফ-সেঞ্চুরিসহ করেছেন ১৩৯ রান। আর তৃতীয় সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে। চার ইনিংসে একটি হাফ-সেঞ্চুরিতে করেছেন ১১৯ রান। ইনজুরির কারণে তিনি দলের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি।
এই তিন ব্যাটার ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার এবারের এশিয়া কাপে ১০০ রান পার করতে পারেননি।
বাংলাদেশি ব্যাটারদের পারফরম্যান্স (এশিয়া কাপ ১৭তম আসর):
| ব্যাটার | ম্যাচ | ইনিংস | রান | গড় | স্ট্রাইক রেট |
|---|---|---|---|---|---|
| সাইফ হাসান | ৪ | ৪ | ১৭৮ | ৪৪.৫০ | ১২৮.০৫ |
| তাওহিদ হৃদয় | ৬ | ৬ | ১৩৯ | ২৭.৮০ | ১১৩.৯৩ |
| লিটন দাস | ৪ | ৪ | ১১৯ | ২৯.৭৫ | ১২৯.৩৪ |
| শামিম হোসেন | ৬ | ৫ | ৯৭ | ৩২.৩৩ | ১১৪.১১ |
| জাকের আলি | ৬ | ৬ | ৭১ | ২৩.৬৬ | ১০৭.৫৭ |
এবারের আসরে বাংলাদেশ সুপার ফোর পর্যন্ত খেলেছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে সুপার ফোরে ওঠে টাইগাররা। তবে সেখানে তিন ম্যাচে একটি মাত্র জয় পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সাকিব-হীন দলটি।



