জামায়াত ও আওয়ামী লীগ একে অপরকে সাহায্য করছে—–শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক
হাইমচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, সকাল ১০টায় হাইমচর উপজেলার আলগী বাজারের আদর্শ শিশু নিকেতন বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “এখন আমাদের ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। দলের জন্য কিছু সময় ব্যয় করার সময় এসেছে। সবাই দলের জন্য কাজ করছেন, কিন্তু আরও একটু সময় দিতে হবে।” তিনি বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো অপরাধের সাথে বিএনপি কোনো আপস করবে না। এছাড়া, এলাকায় যারা নিয়মিত কাজ করেন, তাদের নিয়েই দলকে শক্তিশালী করার জন্য কমিটি গঠন করতে হবে।

তিনি আরো বলেন, “জামায়াত ও আওয়ামী লীগ বিভিন্নভাবে একে অপরকে সাহায্য করছে। জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক স্পষ্ট, এবং হাইমচর থেকে জামায়াতের একজন নেতাকে সেল্টার দেয়ার কাজ করেছে আওয়ামী লীগ। এখন জামায়াত আওয়ামী লীগকে সেন্টার দিচ্ছে।” আগামী সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “এ নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা ১৭ বছর ধরে আন্দোলন করছি যাতে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায়।”

প্রধান অতিথি আরও বলেন, “হাইমচরে অনেক হিন্দু পরিবার রয়েছে, তারা যেনো শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে জন্য আমাদের তাদের পাশে থাকতে হবে।” বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহের কাজ এই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি এবং হাইমচর উপজেলা মহিলা দলের কমিটি গঠনেরও নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনুর বেগম।

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী সভার পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়া, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব আলম জিতু, ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুল্লাহ বকাউল, ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সিকদার, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মাঝি, এবং অন্যান্য স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এ সময় হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You