
বাংলা রিডার ডেস্ক
অভিনয় ও ব্যক্তিত্বের জাদুতে দীর্ঘদিন ধরে দর্শকদের মুগ্ধ করে রাখা অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খরগোশের সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করে নজর কাড়লেন এই জনপ্রিয় তারকা।
ভিডিওটিতে তাকে দেখা যায় প্রাকৃতিক পরিবেশে একজোড়া সাদা খরগোশের সঙ্গে সময় কাটাতে। কখনো খরগোশকে কোলে নিয়ে আদর করছেন, আবার কখনো নিজের হাতে তাদের ঘাস খাওয়াচ্ছেন—এমন আন্তরিক মুহূর্তে ধরা দিয়েছেন তিনি।
এদিন জয়ার পরনে ছিল হালকা সবুজ রঙের নকশাদার শাড়ি, যার পাড় ও আঁচলে ছিল সূক্ষ্ম কাজ। এর সঙ্গে মানানসই এমব্রয়ডারি করা ব্লাউজ, গয়না ও পরিপাটি চুলের সাজে তাকে বেশ স্নিগ্ধ ও আকর্ষণীয় দেখাচ্ছিল।
ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যঘর। অনেকেই তার সৌন্দর্য ও সরল উপস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন।



