
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে স্পিকার পদে তার নাম প্রস্তাব করা হয়। এ পদে একমাত্র মনোনয়ন জমা পড়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
অধিবেশন শুরুর পর পবিত্র কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্পিকার নির্বাচনের প্রক্রিয়ায় সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে কেবল একটি মনোনয়ন জমা পড়েছে। পরে মেজর হাফিজ উদ্দিন আহমদ এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলেও তিনি সংসদকে অবহিত করেন।
এরপর প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামকে আহ্বান জানানো হলে তিনি মেজর হাফিজের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে মেজর হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচিত ঘোষণা করা হয়।



