
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া অধ্যাদেশগুলো উত্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদানের বিষয়সমূহও এ অধিবেশনে অন্তর্ভুক্ত থাকবে।
এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ অধিবেশনের সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ১২ মার্চ অধিবেশন আহ্বান করবেন।



