আহত নুরকে দেখতে ঢাকা মেডিকেলে প্রেস সচিব শফিকুল আলম

বাংলা রিডার ডেস্ক

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে পৌঁছান।

এর আগে সন্ধ্যায় বিজয়নগর এলাকায় জাপা ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ ও পুলিশের অভিযানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।

আহত অবস্থায় নুরসহ অন্যদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নুরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। এ ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খানও আহত হয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং হাসপাতালে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

Recommended For You