
বাংলা রিডার ডেস্ক
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার সকালে একই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (দ্বিতীয় তলা) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানা গেছে। এ কারণেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
জামায়াত ও এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও এলডিপি।



