চাঁদপুর-৪ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল, বিএনপির দুই বিদ্রোহীও রয়েছেন

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ মোট ১০ জন সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা পৃথকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিভিন্ন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দলের জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী দুই নেতা—উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম. এ. হান্নান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল মনোনয়নপত্র দাখিল করেন।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন এবং জাকির হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।

দলীয় প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টির মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লামা মুকবুল হোসাইন, গণফোরামের মুনীর চৌধুরী এবং ইসলামী ফ্রন্টের আব্দুল মালেক বুলবুল মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

Recommended For You