
বাংলা রিডার ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকেই আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার সিলেট সফরের পরিকল্পনা রয়েছে। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।
উল্লেখ্য, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে এবং বগুড়া তার নির্বাচনী এলাকা। এ কারণে তিনি সিলেট ও বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকায় তিন দিনের সফরে যেতে পারেন বলে দলের একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার তৃতীয় দিন রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। সেদিনই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি এই সফরসূচি নিয়ে আলোচনা করেন।



