খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১:৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর ১২:৩০-এর দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন। একই সঙ্গে ঘাস ও কিছু ফুলের মধ্যে দাঁড়িয়ে মাটি হাতে নেন। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, এটি পূর্বপরিকল্পিত ছিল না।

দুপুর ১২:৩৫ মিনিটে তিনি বাসে ওঠেন এবং ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বাসে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

Recommended For You