তারেক রহমান বিমানবন্দর ত্যাগ করলেন

বাংলা রিডার ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২:৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেছেন। এর আগে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণ করেন। বিমানবন্দর ত্যাগের সময় তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে মাটি নেন।

তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বিএনপির সিনিয়র নেতারা বরণ করেন। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর ত্যাগের পর তিনি লাল ও সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে এবং সামনের দিকে “বাংলাদেশ” লেখা রয়েছে। পথে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

বিমানবন্দরে এবং পথে বহু বিএনপি নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত থেকে তারেক রহমানকে হাত নেড়ে স্বাগত জানান। তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং জাতীয় পতাকা দেখা গেছে।

বিজ্ঞাপন

Recommended For You