
বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমস্যা-সংকটের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। বিএনপি মাঠে আছে এবং থাকবে, কারণ এ লড়াই জনগণের অধিকারের।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইউসুফ মিন্টু মিজি, সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।
গণসংযোগকে কেন্দ্র করে পুরো আশিকাটি ইউনিয়নে ছিল উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস আর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, আন্দোলন ও আসন্ন নির্বাচনে তারা শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।



