বিএনপি মাঠে আছে, থাকবে—এ লড়াই জনগণের অধিকারের: শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের আশিকাটি ইউনিয়নে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গত শনিবার (১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে নারী-পুরুষ ভোটারদের মাঝে ৩১ দফার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং স্থানীয় মানুষের নানা সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগ চলাকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই এখন বিএনপির প্রধান লক্ষ্য। বিএনপি মাঠে আছে, থাকবে—কারণ এ লড়াই জনগণের অধিকারের।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, লাগামহীন দুর্নীতি ও ভোটাধিকার হরণের ফলে দেশের মানুষ আজ দিশেহারা। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পতাকাতলে আসতে হবে।”

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ শতাধিক রাজনৈতিক কর্মী উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে সন্ধ্যায় তিনি আশিকাটি ইউনিয়নের হোসেনপুর লোকনাথ আশ্রম ও কালী মন্দিরে লোকনাথ বাবার ৩০তম বার্ষিক উৎসব ও ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

দিনব্যাপী গণসংযোগে আশিকাটি ইউনিয়নজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের পক্ষে স্লোগান ও জনগণের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, তারা আন্দোলন ও আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আশিকাটি ইউনিয়নে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বিএনপি এখনো এই অঞ্চলে শক্ত ঘাঁটি হিসেবে টিকে আছে, আর মানিক আহমেদের নেতৃত্ব স্থানীয়দের কাছে ক্রমেই আস্থার প্রতীক হয়ে উঠছে।

বিজ্ঞাপন

Recommended For You