চবি’র ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল

বাংলা রিডার ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে এই পদে দায়িত্ব পালনকালীন সময়ে প্রাপ্ত সম্মানির সব অর্থ ফেরত দিতে বলা হয়েছে তাকে।

গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১১ নভেম্বর অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির ৬ষ্ঠ সভায় অধ্যাপক মুনতাসীর মামুনের কার্যক্রম বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। তার লিখিত জবাব পরবর্তীতে ৯ মার্চ অনুষ্ঠিত কমিটির ৭ম সভায় উপস্থাপন করা হলেও তা গৃহীত হয়নি। পরবর্তীতে ১ আগস্ট সিন্ডিকেটের ৫৬২তম সভায় ওই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সালের ১৫ মার্চ থেকে তার নিয়োগ বাতিল করা হয়েছে, এবং ওই সময় থেকে প্রাপ্ত সব সম্মানি ফেরত দিতে হবে।

চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “অধ্যাপক মুনতাসীর মামুনের মেয়াদ শেষ হয়েছে। পাশাপাশি নিয়োগের শর্ত অনুযায়ী দায়িত্ব যথাযথভাবে পালন না করায় সিন্ডিকেটের সিদ্ধান্তে তার নিয়োগ বাতিল করা হয়েছে এবং সম্মানি ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।”

অধ্যাপক মুনতাসীর মামুন ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের ভাতিজা। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উেজেলার গুলবাহার গ্রামে

বিজ্ঞাপন

Recommended For You