প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল

বাংলা রিডার ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে বিএনপির প্রতিনিধিদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারা যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যমুনায় প্রবেশের আগে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। তিনি আজ সময় দিয়েছেন, সেই অনুযায়ী আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি।”

আলোচনার বিষয়ে তিনি বলেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, প্রশাসনিক কিছু বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এ বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন মহল এই বৈঠককে সংলাপ ও সমঝোতার সম্ভাব্য সূচনা হিসেবে দেখছে।

বিজ্ঞাপন

Recommended For You