
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ২১তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। রোমাঞ্চকর ফাইনালে ফরিদগঞ্জকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। দুই দলই আক্রমণাত্মক খেললেও শেষ হাসি হাসে মতলব উত্তর।
পুরস্কারজয়ীদের তালিকা:
ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষক: মো. সাকিব হোসেন (মতলব উত্তর)
সর্বোচ্চ গোলদাতা: তারিকুল ইসলাম (ফরিদগঞ্জ, ২ গোল)
সেরা খেলোয়াড়: মো. ওমর সানি মুন্সী (মতলব উত্তর)
টুর্নামেন্টে চাঁদপুর জেলার আটটি উপজেলা অংশ নেয়। ফাইনালে প্রায় ১০ হাজার দর্শকের সরব উপস্থিতি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
পুরস্কার ও সম্মাননা:
চ্যাম্পিয়ন দল: ২০ হাজার টাকা
রানারআপ দল: ১৫ হাজার টাকা
সেরা খেলোয়াড়: ৫ হাজার টাকা
সমাপনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “ডিসি গোল্ডকাপ কেবল একটি খেলা নয়, এটি তরুণ সমাজকে গঠনমূলক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “খেলাধুলা তরুণদের অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে সহায়ক। জেলা পুলিশ ভবিষ্যতেও এমন আয়োজনকে সমর্থন দিয়ে যাবে।”
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ক্রীড়া সংগঠকরা।



