
বাংলা রিডার ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ২৮টি ইউনিট কাজ করছে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে, সেখানে আমদানি করা বিভিন্ন পণ্য সংরক্ষণ করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের সতর্কতা গ্রহণ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিকভাবে বিমান ওঠানামা চালু করা হবে।



