
বাংলা রিডার ডেস্ক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য জরুরি সেবা সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ড সত্ত্বেও বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো এলাকার ৮ নম্বর গেট সংলগ্ন একটি গুদামে রাখা মালামালে আগুন লেগেছিল।



