এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩%

বাংলা রিডার ডেস্ক
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

বিভিন্ন বোর্ডে পাসের হার:

ঢাকা: ৬৪.৬২%

রাজশাহী: ৫৯.৪০%

কুমিল্লা: ৪৮.৮৬%

যশোর: ৫০.২০%

চট্টগ্রাম: ৫২.৫৭%

বরিশাল: ৬২.৫৭%

সিলেট: ৫১.৮৬%

দিনাজপুর: ৫৭.৪৯%

ময়মনসিংহ: ৫১.৫৪%

মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলও এই হিসাবের অন্তর্ভুক্ত রয়েছে।

ফলাফল সকাল ১০টা থেকে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

বিজ্ঞাপন

Recommended For You