
বাংলা রিডার ডেস্ক
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের মধ্যে প্রথম দফায় দু’টি বাস ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হাতে আটক ১,৯৫০ জন ফিলিস্তিনিকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। তাদের মধ্যে ১,৭০০ জন ছিলেন প্রশাসনিক আটকাদেশে এবং ২৫০ জন কারাভোগরত বন্দি।
ফিলিস্তিনি বন্দিদের পরিবহনের জন্য মোট ৩৮টি বাস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম দু’টি বাস ইতোমধ্যে রামাল্লায় পৌঁছেছে।
এই বন্দিমুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে গাজা থেকে ইসরায়েলের জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর।
সূত্র: বিবিসি বাংলা


