ফেব্রুয়ারিতেই নির্বাচন: আইন উপদেষ্টা আসিফ নজরুল

বাংলা রিডার ডেস্ক
আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই নির্বাচন নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন এবং সরকার এ সিদ্ধান্তে অটল। তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব সরকারের, কোনো দলের নয়। আমরা ফেব্রুয়ারির কথাই মাথায় রেখেছি এবং সেদিকে এগোচ্ছি।”

বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো নানা উদ্দেশ্যে নানা কথা বলে—এটাই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশে আগে যেমন এসব হতো, এখনো হচ্ছে। এসব বক্তব্যে গুণগত পরিবর্তন আসেনি।”

তিনি আরও বলেন, “আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) একজন বিশ্বপর্যায়ে নন্দিত, সর্বজনস্বীকৃত মানুষ। তিনি যে ঘোষণা দিয়েছেন, তা থেকে একচুলও পিছিয়ে আসার চিন্তা নেই সরকারের। আমরা নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।”

বিজ্ঞাপন

Recommended For You