
বাংলা রিডার ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর ভোটার এলাকা পরিবর্তন করেছেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে এই পরিবর্তন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজ অনুযায়ী, এর আগে ড. ইউনূস মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স-এর ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। তবে এখন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত গুলশান-২ এলাকার ঠিকানায়, অর্থাৎ ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত নতুন ভোটার এলাকায় স্থানান্তরিত হয়েছেন।
এ সংক্রান্ত ঠিকানা পরিবর্তনের জন্য ড. ইউনূস গত ২ ফেব্রুয়ারি লিখিত আবেদন জমা দেন। এরপর এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি তা অনুমোদন দেন এবং পরদিন, ১৮ ফেব্রুয়ারি, আবেদনটি কার্যকর করা হয়।



