তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সংকটজনক

বাংলা রিডার ডেস্ক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ তার রক্তচাপ ও নাড়ির গতি বিপজ্জনকভাবে কমে যায়। তবে তিনি এখনও জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন তার জামাতা, চিকিৎসক তৌহিদুর রহমান তুহিন।

দীর্ঘদিন ধরেই তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। গত কয়েক বছর ধরে তিনি চলাচলের জন্য হুইলচেয়ারের ওপর নির্ভরশীল ছিলেন এবং সাম্প্রতিক সময়ে বাকশক্তি ও চলাফেরার সামর্থ্য হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার আরও অবনতি হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে পরিবার।

বিজ্ঞাপন

Recommended For You