ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

বাংলা রিডার ডেস্ক
ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে দেশে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিভাগওয়ারি রোগী সংখ্যা বিজ্ঞপ্তি অনুযায়ী, এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে আছেন: বরিশাল বিভাগে: ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে: ৯২ জন।

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩১ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৯৭ জন, খুলনা বিভাগে: ২৯ জন, ময়মনসিংহ বিভাগে: ৬ জন, রাজশাহী বিভাগে: ৩৪ জন, রংপুর বিভাগে: ৭ জন, সিলেট বিভাগে: ৪ জন

গত ২৪ ঘণ্টায় ৫০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৩৬,৫২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৮,৫২৭ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন ১৫৫ জন।

চলমান আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা বাড়াতে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

Recommended For You