
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মতোই ফ্যাসিবাদী আচরণ করছে। একই সঙ্গে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটির কাঁধে আবারও স্বৈরাচারী মানসিকতার প্রভাব দেখা যাচ্ছে।
শনিবার (২৫ জুলাই) চাঁদপুর শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও জেলাসেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় বিষয়ের উপর আলোচনা রাখেন ঢাকা মহানগরী দক্ষিন এর সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিন এর সহকারী সেক্রেটারি ড আবদুল মান্নান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা অন্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, অধ্যক্ষ সফিকুল আলম হেলাল। জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন। শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মুহাদ্দিস আবু নসর আশরাফী।
জামায়াতের রুকনদের উদ্দেশ্য এটিএম মাসুম বলেন, রুকনগন হলেন জামায়াতের ফিলার। তাদের ভূমিকার উপর নির্ভর করছে এদেশের ইসলামী বিপ্লব। জামায়াতে অগ্রগতিতে সরকার ও ইসলাম বিরোধী মহল নানা রকম অপপ্রচার চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জনপ্রিয়তায় আশান্বিত হয়ে নানা রকম ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। শতকরা ৯২ ভাগ মানুষের আশা আকাংখা ও প্রত্যাশা পূরনে সরকার ব্যার্থ হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থার অবশিষ্ট অংশ ধ্বংস করার নিল নক্সা করছে সরকার। এ অবস্থা জনগন কখনো মেনে নিবে না।
শিক্ষা শিবিরের ব্যবস্থপনায় দায়িত্ব পালন করেন, জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ হারুন আর রশিদ, শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দীন, মোঃ রুহুল আমীন, মোঃ শাহ আলম, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। রুকন শিক্ষা শিবিরে জামায়াতের সকল পর্যায়ের রুকনগন উপস্থিত ছিলেন।



