সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

বাংলা রিডার ডেস্ক
সফটওয়্যারজনিত জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট নাগরিকরা। তবে এ সমস্যার সমাধান কবে নাগাদ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আঙ্গুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে।

এজন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি।
ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে।

এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।

বিজ্ঞাপন

Recommended For You