
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের ঐতিহাসিক বেগম জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ।
শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল প্রায় পৌনে ৯টায় নামাজ শেষে বাসায় ফেরার পথে তিনি বলেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। এমপি হওয়ার পর এটি তার প্রথম ঈদের নামাজ আদায়।
তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, রমজানের সংযমের শিক্ষা আমাদের জীবনে কাজে লাগাতে হবে। সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং একে অপরের জন্য দোয়া করেন। তিনি আরও বলেন, “আমরা যদি সঠিক পথে চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।”
এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নামাজ শেষে তিনি মসজিদে আগত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।



