এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা

বাংলা রিডার ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন বহাল রয়েছেন। পাশাপাশি দলের একাধিক নেতাকে নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদ বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক হলেন, অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল, এ.কে. ফ্লোরা।

পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হলেন মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুগ্ম সদস্যসচিব হলেন, আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস. এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক, মো. আতাউল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

Recommended For You