
বাংলা রিডার ডেস্ক
থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইপর্ব। উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে পরাজিত করে বাংলাদেশ দল।
এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা পেল বাংলাদেশ, যা পরবর্তী ম্যাচগুলোতে দলকে এগিয়ে নিতে সহায়ক হবে।
জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। বাকি দুটি গোল করেছেন আমিরুল ইসলাম ও দ্বীন মোহাম্মদ ইমন।
আগামীকাল দুপুর ১২টায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে আগামী ৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায়।
এই বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।
২০২৬ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে।



