স্বাধীনতা দিবসে চাঁদপুরে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ ‘কুতুবদিয়া’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

স্বাধীনতা দিবসে চাঁদপুরে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ ‘কুতুবদিয়া’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

বাংলা রিডার ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের আধুনিক যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা জোনের অধীনস্থ জাহাজটি চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে সর্বসাধারণের জন্য খোলা রাখা হয়। এ সময় নারী, পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ জাহাজটি পরিদর্শনে ভিড় করেন।

দর্শনার্থীরা জাহাজের কন্ট্রোল রুম, ডেক ও অস্ত্রাগারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগ পান। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নাবিকরা আন্তরিকভাবে তাদের প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে কোস্ট গার্ডের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পায়।

পরিদর্শন শেষে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য নতুন অভিজ্ঞতা, যা দেশের নিরাপত্তা বাহিনী সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তুলতে সহায়ক।

জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ জানান, ‘বিসিজিএস কুতুবদিয়া’ নিয়মিত উপকূলীয় এলাকায় টহল দেয় এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন, জলদস্যুতা প্রতিরোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এ উদ্যোগের লক্ষ্য হলো সাধারণ জনগণের সঙ্গে কোস্ট গার্ডের সম্পর্ক আরও জোরদার করা এবং বাহিনীর সক্ষমতা ও পেশাদারিত্ব সম্পর্কে সরাসরি ধারণা

বিজ্ঞাপন

Recommended For You